বাংলাদেশে ডায়াবেটিস, স্থূলতা, থাইরয়েডসহ বিভিন্ন হরমোন ও মেটাবলিক রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় একটি বিশেষায়িত জাতীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
এই লক্ষ্যকে সামনে রেখে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (ACEDB)-এর উদ্যোগে আয়োজিত হয় “Roundtable Discussion on Establishment of National Institute of Diabetes, Metabolic and Endocrine Research (NIDMER)” শীর্ষক গোলটেবিল আলোচনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারণী মহলের সদস্যবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ এবং বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। তাঁদের অংশগ্রহণ ও মতামতে আলোচনাটি পায় ভিন্নমাত্রা।
NIDMER প্রতিষ্ঠিত হলে ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের বিশেষায়িত চিকিৎসা, উচ্চতর প্রশিক্ষণ, দেশীয় গবেষণা, জনসচেতনতা এবং জাতীয় পর্যায়ে রোগ প্রতিরোধ কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপটে গবেষণা ও তথ্যভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ACEDB-কে আন্তরিক ধন্যবাদ এবং আলোচনাটিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতি কৃতজ্ঞতা।
আমাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় NIDMER প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং দেশের ডায়াবেটিস ও এন্ডোক্রাইন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উন্নত চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে এগিয়ে যাক NIDMER; এগিয়ে যাক বাংলাদেশের এন্ডোক্রাইন স্বাস্থ্যসেবা।

